লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলেজপাড়া, হাঁটুসমান জল জমে ভোগান্তি পথচলতি মানুষের!

শিলিগুড়ি: রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি শহরের একাধিক এলাকা।

সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় কলেজপাড়া এলাকায়।

শিলিগুড়ি গার্লস স্কুলের প্রধান ফটকের সামনে সহ বাঘাযতীন পার্কের বিপরীত দিকের রাস্তায় প্রায় হাঁটুসমান জল জমে যায়।

ফলে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়।

এছাড়াও হায়দারপাড়া-সহ শহরের আরও বেশ কয়েকটি এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই এই এলাকাগুলিতে জল জমে যায়, অথচ স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ চোখে পড়ে না।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা কলেজপাড়ায় জল জমে যাওয়ার ঘটনায় ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

তাঁদের দাবি, দ্রুত জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন না হলে বর্ষার মরশুমে এই সমস্যা আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here