শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আর. বিমলা, উষ্ণ অভ্যর্থনা পুরকর্মীদের!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আর. বিমলা।

মঙ্গলবার পুরনিগমে পৌঁছে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এদিন পুরনিগমের বিভিন্ন বিভাগের কর্মী, আধিকারিক সহ অন্যান্য পদস্থ কর্তারা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর আর. বিমলা পুরনিগমের চলমান কাজকর্ম ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

নতুন প্রশাসকের আগমনে পুরনিগমের কর্মী ও আধিকারিকদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

শহরের নাগরিক পরিষেবাকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন পুরনিগমের কর্মী ও আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here