ইসলামপুর: ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর দক্ষিণপাড়ায় অবস্থিত ওয়াটার প্রজেক্ট চত্বরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ বাড়ছে।
বাসিন্দাদের দাবি, প্রকল্প এলাকার গভীর গর্ত ভরাটের নামে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে, যার ফলে চারপাশে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।
স্থানীয়দের আশঙ্কা, বর্ষায় এই আবর্জনা থেকে দূষণ ছড়িয়ে মশা-মাছির উপদ্রব বাড়তে পারে এবং জনস্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে।
বিশেষ করে শিশু ও প্রবীণদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা জলপ্রকল্পের চত্বর কার্যত আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে।
তাঁদের দাবি, দ্রুত আবর্জনা অপসারণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে গর্ত ভরাট করা হোক ও প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন স্পষ্ট অবস্থান জানাক।















































