ধসের জেরে বন্ধ NH-10, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট!

শিলিগুড়ি: সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক NH-10-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় নতুন করে ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে, যার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন। রাস্তা পরিষ্কারের কাজে নামানো হয়েছে JCB মেশিন।

যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসাবশেষ সরানোর কাজ চললেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তবে আবহাওয়া ও ধসের পরিস্থিতির উপর তা নির্ভর করছে।

ধসের কারণে সড়কের দু’পাশে বহু গাড়ি আটকে পড়েছে।

যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে আপাতত বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here