উদ্ধার অভিযানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, তারাতলার ধ্বংসস্তূপে নামল থার্মাল ইমেজিং ক্যামেরা ও লাইফ ডিটেক্টর!

কলকাতা: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে গতি আনতে এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে উদ্ধার অভিযানে ব্যবহার শুরু হয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা ও ইনফ্রারেড লাইফ ডিটেক্টর মেশিন।

উদ্ধারকারী দল জানিয়েছে, ইনফ্রারেড লাইফ ডিটেক্টর মেশিনের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে যদি কোনও ব্যক্তি জীবিত অবস্থায় আটকে থাকেন, তাহলে তাঁর শরীরের তাপমাত্রা শনাক্ত করা সম্ভব হবে।

এরপর থার্মাল ইমেজিং ক্যামেরার মতো ছোট আকারের বিশেষ ডিভাইস ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে ওই ব্যক্তির সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করা হবে।

অবস্থান নিশ্চিত হওয়ার পর সেই অংশের লোহার বিম ও কংক্রিট অত্যন্ত সতর্কতার সঙ্গে কেটে উদ্ধার অভিযান চালাবে এনডিআরএফ।

যাতে আটকে থাকা ব্যক্তির কোনও ধরনের অতিরিক্ত ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

উদ্ধারকারী সংস্থার মতে, আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে ধ্বংসস্তূপের নিচে জীবিত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা ও নিরাপদে উদ্ধার করা অনেকটাই সহজ হবে।

সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here