উত্তরবঙ্গের জন্য বাজেট ঘোষণাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, ভেনাস মোড়ে ধন্যবাদ জ্ঞাপন!

শিলিগুড়ি: রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা সামনে আসার পর শিলিগুড়ির ভেনাস মোড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন।

অল ইন্ডিয়া মতুয়া সেনা ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মিষ্টি বিতরণেরও ব্যবস্থা করা হয়।

হিটলার চৌধুরী জানান বাজেটে শিবমন্দিরকে পৌরসভা হিসেবে গড়ে তোলা, মেট্রো পরিষেবা, আইআইটি, এআইআইএমএস, টি বোর্ড, ক্যান্সার হাসপাতাল, বিমানবন্দর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ ও পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

এর ফলে উত্তরবঙ্গের পরিকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই উপলক্ষে অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দ বর্মন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ও পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে উন্নয়নের পক্ষে নিজেদের সমর্থনের বার্তা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here