শিলিগুড়ি: অবৈধ বালি ও পাথর কারবার নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
শুক্রবার আশিঘর এলাকায় পরিদর্শনের সময় তিনি ভক্তিনগর থানার পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সেই সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, অবৈধ কারবারের বিরুদ্ধে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না ও আইনের প্রয়োগে কোনও ফাঁক রাখা যাবে না।
মন্ত্রীর ওই বার্তার পরেই ভক্তিনগর থানার পুলিশ অবৈধ বালি-পাথর সংক্রান্ত একটি মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করে।
ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই এলাকাতেও পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে চর্চা চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালি ও পাথর পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ধৃত অভিযুক্তকে এই দিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।















































