উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামোর আশ্বাস, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ!

শিলিগুড়ি: উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

শনিবার শিলিগুড়িতে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেন।

স্টেডিয়াম ঘুরে দেখে ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো বঞ্চনার শিকার হয়েছে।

তাঁর দাবি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে অনেক আগেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করা উচিত ছিল।

তিনি স্টেডিয়ামের খেলোয়াড়দের ড্রেসিং রুম, শৌচাগার সহ বিভিন্ন পরিকাঠামোর বেহাল অবস্থার কথাও তুলে ধরেন।

ইন্দ্রনীল খাঁ বলেন, উত্তরবঙ্গের ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করে এই অঞ্চলের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, রিচা ঘোষ ও ঋদ্ধিমান সাহার মতো ক্রীড়াবিদরা রাজ্য তথা উত্তরবঙ্গের গর্ব।

ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়ে জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here