শিলিগুড়ি: সেবক রোডের একটি নামী শপিং মলে অবৈধ নির্মাণ ও বিভিন্ন নিয়মভঙ্গের অভিযোগে শনিবার অভিযান চালায় শিলিগুড়ি পুরনিগম।
অভিযানে পুরনিগমের একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলো।
পরিদর্শনের সময় মলের ভেতরে থাকা কয়েকটি রেস্তোরাঁ ও বারে নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘন সহ একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে জানা যায়।
এছাড়াও প্রশাসনিক বিভিন্ন ত্রুটিও নজরে আসে আধিকারিকদের।
এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ জারি করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া ও চিহ্নিত অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বহুতল ভবনে নিয়মিত নজরদারি চালানো হবে।
কোনও ধরনের অবৈধ নির্মাণ বা নিয়মভঙ্গের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে পুর কর্তৃপক্ষ।















































