নদীর মাঝখানে আটকে পড়া দুই যুবককে উদ্ধার, যৌথ অভিযানে সাফল্য পুলিশ ও এসডিআরএফের!

জম্মু: জম্মুর ফাল্লিয়ান মণ্ডল এলাকার প্রাম্বলির কাছে তাওয়ি নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় মাঝনদীতে আটকে পড়া দুই যুবককে সফলভাবে উদ্ধার করল জম্মু পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)।

উদ্ধার হওয়া দুই ব্যক্তির নাম ফারমান আলি (২৫) ও ফারুক আহমেদ (২৮)।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে গবাদি পশু চরানোর জন্য তাওয়ি নদীর ধারে গিয়েছিলো।

সেই সময় আচমকাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দু’জনেই মাঝনদীতে আটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফাল্লিয়ান মণ্ডল পুলিশ পোস্ট থেকে দ্রুত এসডিআরএফকে জানানো হয়।

এরপর এসডিপিও সিটি সাউথ, ফাল্লিয়ান মণ্ডল পুলিশ পোস্টের আধিকারিক, পুলিশ বাহিনী ও এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ ও সুচারুভাবে পরিচালিত অভিযানের পর দুই যুবককে নিরাপদে উদ্ধার করা হয়।

পরে তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

জম্মু পুলিশ জানিয়েছে, পুলিশ ও এসডিআরএফের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সফল উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here