শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও আধুনিক ও পর্যটক- বান্ধব করে তুলতে বড় উদ্যোগ।
পাহাড় ও ডুয়ার্স জুড়ে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে ১০০টি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার।
এই কেন্দ্রগুলিতে একই ছাদের নিচে পর্যটকদের জন্য একাধিক পরিষেবা উপলব্ধ থাকবে।
প্রতিটি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে পর্যটন সংক্রান্ত তথ্য ও গাইডেন্স, পর্যটকদের থাকার ব্যবস্থা, উত্তরবঙ্গের আঞ্চলিক হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র, পাশাপাশি আধুনিক ফুড প্লাজা-র ব্যবস্থা থাকবে।
ফলে পর্যটকরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরিষেবা এক জায়গাতেই পেয়ে যাবেন।
পর্যটন মহলের মতে, এই উদ্যোগ উত্তরবঙ্গের পর্যটন পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।
একই সঙ্গে স্থানীয় শিল্পী, কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটন-নির্ভর মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নতুন প্রজন্মের পর্যটকদেরও উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স ভ্রমণে আরও বেশি আকৃষ্ট করবে এই প্রকল্প।
বিশেষজ্ঞদের মতে, এই ১০০টি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার চালু হলে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হবে সাথে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।















































