শিলিগুড়ি: সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমেও পুলিশি তল্লাশি চালানো হলো।
বৃহস্পতিবার পুলিশ যৌথভাবে শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন দফতরে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত ডিজিটাল রেকর্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা।
তল্লাশির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
তবে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই পুলিশি অভিযানের জেরে শিলিগুড়ি পুর নিগম চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।















































