শিলিগুড়ির তিন মহিলা ও অসমের পাঁচ যুবক-সহ রিসর্টকর্মী আটক
মালবাজার: লাটাগুড়ির একটি রিসর্টে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের অতর্কিত অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। ধৃতদের মধ্যে শিলিগুড়ির তিন মহিলা, অসমের পাঁচ যুবক ও ওই রিসর্টের এক কর্মী রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, রিসর্টে মধুচক্র চলার পাশাপাশি মদের আসর বসেছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রিসর্টে হানা দেয় পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর ৯ জনকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর রিসর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কীভাবে সেখানে এই ধরনের কর্মকাণ্ড চলছিল ও এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, রিসর্টটি কতদিন ধরে এভাবে ব্যবহার করা হচ্ছিল এসব বিষয়ও তদন্ত করে দেখছে পুলিশ।
লাটাগুড়ির মতো পর্যটনকেন্দ্রে রিসর্টে এই ধরনের অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।















































