শিলিগুড়ি: শহরের টাউন স্টেশন বাজারে সোমবার আচমকাই অভিযান চালাল এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই অভিযান বলে জানা গিয়েছে।
এদিন বাজারের একাধিক অংশে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারি নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কি না, সে বিষয়েও নজর দেওয়া হয়।
অভিযান চলাকালীন কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে বলেও জানা গিয়েছে। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা ও ভবিষ্যতে যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।
হঠাৎ এনফোর্সমেন্টের অভিযান ঘিরে টাউন স্টেশন বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ীদের একাংশের মধ্যে তৈরি হয় উদ্বেগও। তবে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকে।
শহরের অন্যান্য বাজারেও আগামী দিনে এনফোর্সমেন্টের নজরদারি ও অভিযান বাড়তে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।















































