ভিবি-জি রাম-জি প্রকল্পে বাড়ছে উপভোক্তার সংখ্যা, জলপাইগুড়িতে মন্ত্রী দিলীপ ঘোষের বৈঠক!

জলপাইগুড়ি: ভিবি-জি রাম-জি কর্মসূচিতে প্রতিদিনই বাড়ছে উপভোক্তার সংখ্যা।

শনিবার জলপাইগুড়িতে এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে জেলার পদস্থ আধিকারিক ও পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন জলপাইগুড়ির সার্কিট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলার পঞ্চায়েত দফতরের বিভিন্ন কাজের অগ্রগতি, সমস্যা সহ তা সমাধানের উপায় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, কাজ এগিয়ে চলেছে।

বিভিন্ন সমস্যা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ও সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভিবি-জি রাম-জি কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন প্রায় এক লক্ষ উপভোক্তা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছেন।

দিন যত এগোচ্ছে, উপভোক্তার সংখ্যাও তত বাড়ছে বলে জানান তিনি।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই জেলা প্রশাসন ও পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে এই পর্যালোচনা বৈঠক বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here