করম উৎসবের মঞ্চে শুভেন্দু, কুড়মি সমাজের ভাষা-সংস্কৃতি রক্ষার বার্তা!

পুরুলিয়া: পুরুলিয়ার বলরামপুরের কড়াডি মাঠে রবিবার করম উৎসবের আয়োজনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মহিলা অংশ নেন করম নাচে।

উৎসবকে ঘিরে মাঠজুড়ে ছিল লোকসংস্কৃতি ও ঐতিহ্যের আবহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও সাংসদ।

করম উৎসবের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, আদিবাসী সমাজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। কুড়মি সমাজের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের বিষয়েও তিনি আশ্বাস দেন।

পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য ১,৬০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

পাশাপাশি জঙ্গলমহলের শ্রমিকদের অধিকার রক্ষা ও এলাকার পাহাড়, জঙ্গল ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

এদিনের বক্তব্যে পূর্ববর্তী সরকারের আমলে আদিবাসীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান শুভেন্দু।

পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির আওতা থেকে আদিবাসী সমাজকে বাইরে রাখার বিষয়েও তাঁর অবস্থান তুলে ধরেন তিনি।

করম উৎসবের মূল আকর্ষণ ছিল হাজারো মহিলার সম্মিলিত করম নাচ।

লোকগান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কুড়মি সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির প্রকাশ ঘটে।

উৎসবের মঞ্চে ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here