বেকারি ম্যানেজার খুনের ঘটনায় মুর্শিদাবাদ থেকে গ্রেফতার যুবক!

CCTV ফুটেজের সূত্র ধরে তদন্ত

জলপাইগুড়ি: বেকারি ম্যানেজার খুনের ঘটনায় মুর্শিদাবাদ থেকে এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি পুলিশ।

ধৃতের নাম নূর আলম শেখ (৩৬)। সে মুর্শিদাবাদের সালার থানার শালিন্দা এলাকার বাসিন্দা।

শনিবার দুপুর নাগাদ তাঁকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রের খবর, বেকারি ম্যানেজার খুনের ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ওই যুবক জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদে চলে যান।

এরপর থেকেই সে কার্যত গা-ঢাকা দিয়েছিলেন বলে তদন্তকারীদের অনুমান।

ঘটনাস্থলের CCTV ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে মুখ কাপড় দিয়ে ঢাকা এক ব্যক্তির গতিবিধি। সেই ফুটেজের সূত্র ধরেই তদন্ত এগোয়।

তদন্তের অগ্রগতিতে মুর্শিদাবাদের সালার এলাকায় অভিযান চালিয়ে নূর আলম শেখকে আটক করা হয়।

পরে তাঁকে গ্রেফতার করে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। ধৃত যুবক ওই বেকারির কর্মী ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

খুনের ঘটনায় নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না ও খুনের কারণ কী -৷ এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here