শিলিগুড়ি: প্রোটিন এখন আর শুধুমাত্র জিম বা শরীরচর্চার রুটিনের মধ্যে সীমাবদ্ধ নেই। দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ উপভোক্তার মধ্যেও প্রোটিন গ্রহণের প্রবণতা বাড়ছে। ব্যস্ত জীবনযাত্রার কারণে সহজে গ্রহণযোগ্য পুষ্টিকর খাবারের চাহিদাও বাড়ছে।
এই পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখে বাজারে এসেছে ‘হরলিকস প্রোটিন পাউডার’।
সংস্থার দাবি, উন্নত মানের প্রোটিনকে সহজলভ্য করে তোলা এবং ব্যস্ত দৈনন্দিন জীবনের সঙ্গে তা সহজে যুক্ত করাই এই নতুন পণ্যের মূল লক্ষ্য।
হরলিকসের তরফে জানানো হয়েছে, প্রতি কাপে রয়েছে ২৪ গ্রাম প্রোটিন ও ৪ গ্রাম প্রিবায়োটিক ফাইবার। পণ্যটি একবার ব্যবহারের উপযোগী স্যাশেতে পাওয়া যাবে।
কর্মব্যস্ত মানুষ, নিয়মিত যাতায়াত করেন এমন ব্যক্তি এবং সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাঁদের কথা মাথায় রেখেই এই ফর্ম্যাট তৈরি করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ফুডস বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর বলেন, “হরলিকসের ঐতিহ্য ১০০ বছরেরও বেশি পুরোনো।
শক্তিশালী বিজ্ঞান ও পুষ্টির মানের ওপর ভিত্তি করেই এই ব্র্যান্ডের পথচলা।”
প্রচারাভিযান প্রসঙ্গে অভিনেত্রী সামিরা রেড্ডি বলেন, “একজন মা হিসেবে আমি সারাক্ষণই ব্যস্ত থাকি। সকালের ব্যস্ততা থেকে শুরু করে ছেলেমেয়েদের দেখাশোনা, কাজ, বাড়ির দায়িত্ব – সবকিছুই সামলাতে হয়।
তাই দৈনন্দিন জীবনে সহজে গ্রহণ করা যায় এমন পুষ্টির বিকল্প গুরুত্বপূর্ণ।”
হরলিকস প্রোটিন পাউডারের ১ কেজি প্যাকে রয়েছে ২৮টি আলাদা সিঙ্গেল-সার্ভ স্যাশে।
ফলে আলাদা করে চামচ দিয়ে মাপার প্রয়োজন হয় না ও বাইরে থাকলেও সহজে বহন ও গ্রহণ করা যায়।
পণ্যটি চকলেট, কফি ও ফ্লেভারবিহীন এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।















































