“সবাইকে বাংলাদেশে পাঠানো হবে না” – সভা থেকে স্পষ্ট বার্তা শমিক ভট্টাচার্যের!

মালদা: নির্বাচনের আবহে মালদা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় এক নির্বাচনী প্রচারসভায় তিনি বলেন, “সকলকেই বাংলাদেশে পাঠানোর প্রশ্ন নেই,” ও স্পষ্ট করেন যে জাতীয়তাবাদী ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই।

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা-র সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শমিক ভট্টাচার্য বলেন, যারা ভারতকে নিজের দেশ বলে মনে করেন, যাদের পূর্বপুরুষ এই দেশের ও দেশের সুখে-দুঃখে যারা সমানভাবে অংশীদার, তাদের সঙ্গে দলের কোনও দ্বন্দ্ব থাকতে পারে না।

তিনি আরও দাবি করেন, বিজেপি সর্বদা জাতীয়তাবাদী ও দেশপ্রেমী মানুষের পাশে থাকে ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়।

এদিনের প্রচারসভায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

নির্বাচনের আগে এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here