ভোটের আগে তুঙ্গে প্রস্তুতি, ডিসিআরসি সেন্টারে উপচে পড়া ভিড় ভোট কর্মীদের!

মালদা: আগামীকাল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

তারই মধ্যে মালদা জেলাজুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা।

বিশেষ করে জেলার দুটি ডিসিআরসি (DCRC) সেন্টার মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজ এ দেখা যাচ্ছে চরম ব্যস্ততার ছবি।

ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা।

নির্দিষ্ট কাউন্টার থেকে সামগ্রী সংগ্রহ করে দ্রুত নিজেদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

আগামীকালের ভোট যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় শেষ বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here