গণপ্রহারের মৃ*ত্যুর ঘটনায় তদন্তে ফরেনসিক দল!

শিলিগুড়ি: গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আজ তদন্তে নামল ফরেনসিক দল।

এদিন ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।

তারা ঘটনাস্থল ঘিরে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ও কীভাবে মারধরের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে।

পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে দুই অপরিচিত ব্যক্তিকে গরু চোর সন্দেহে আটক করে স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, এরপরই উত্তেজিত জনতা তাদের বেঁধে বেধড়ক মারধর শুরু করে।

গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়, অন্যজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তবে মৃত ও আহত ব্যক্তিরা আদৌ চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

ফলে পুরো ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

পুলিশের দাবি, ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই তদন্তে আরও গতি আসবে ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here