সিআইডির সই জালিয়াতি মামলা: অভিষেকের হাজিরা এড়ানো নিয়ে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রা পালের!

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভায় অম্রুত জল প্রকল্প সহ একাধিক উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইডির সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা এড়ানো প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি।

মন্ত্রী বলেন, “পুষ্পার মতো যদি কেউ ভাবে পালিয়ে গিয়ে পার পাওয়া যাবে, সেটা ভুল ধারণা।

বাঘের বাচ্চা বললেও কেউ রেহাই পাবে না। কেউ হাজিরা এড়ালে তার জন্য কোনও রকম ছাড়ের রাস্তা নেই।”

তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here