অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম পূরণে জনতা ডেস্ক খুলল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, মহিলাদের ভিড়!




শিলিগুড়ি: মঙ্গলবার শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণের সুবিধার্থে জনতা ডেস্ক চালু করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।

সকাল থেকেই ফর্ম পূরণের জন্য এলাকার মহিলারা দীর্ঘ লাইনে ভিড় করেন।

তবে ফর্ম পূরণ করলেই অর্থ সহায়তা পাওয়া যাবে – এমন কোনো নিশ্চয়তা দিতে পারেননি মহামঞ্চের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিক্রমাদিত্য মণ্ডল বলেন, সরকারী প্রকল্প যাতে সাধারণ মানুষ সহজে পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই জনতা ডেস্ক খোলা হয়েছে।

তিনি আরও জানান, এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সহায়তা করা হচ্ছে।

তবে কারা টাকা পাবেন বা পাবেন না, সেই সিদ্ধান্ত তাদের হাতে নেই।

সমীক্ষার ভিত্তিতেই উপভোক্তা নির্বাচন করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here