ইসলামপুর: শিলিগুড়ি থেকে রাঁচি যাওয়ার পথে ইসলামপুর বাইপাসের শিয়ালতোর এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।
একটি ছোট চারচাকা গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই যানই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার তীব্রতায় গাড়ি দু’টি দুমড়ে-মুচড়ে যায়।
তবে সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, জাতীয় সড়কে হঠাৎ করেই দুই যান বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছোট গাড়ির যাত্রীরা জানিয়েছেন, তারা শিলিগুড়ি থেকে রাঁচি ও দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।যাত্রাপথেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।














































