এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন সেল্টারবাড়ি, চরম দুর্ভোগে গ্রামবাসীরা!

রাজগঞ্জ: মাত্র এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার রাজগঞ্জ ব্লকের সেল্টারবাড়ি গ্রাম।

জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘ প্রায় এক বছর ধরে এই সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

সামান্য বৃষ্টি হলেই একাধিক বাড়িতে জল ঢুকে যাচ্ছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ফলে প্রতিবার বৃষ্টি হলেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণকান্তি রায় বলেন, “চরম সমস্যার মধ্যে রয়েছি। সামান্য বৃষ্টি হলেই বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ঘরে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের নিয়ে খুব কষ্টে থাকতে হচ্ছে। জল জমে থাকায় সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গেছে। সামনে বর্ষা আসছে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

তিনি আরও জানান, উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ভোগ চলছে ও বিষয়টি ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত ও বিডিও-কে জানানো হয়েছে।

দ্রুত স্থায়ী জল নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here