প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে পাহাড় সফরে শুভেন্দু অধিকারী, কার্শিয়াংয়ে উচ্ছ্বাস!

কার্শিয়াং: মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে এলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন।

তাঁর এই সফরকে ঘিরে পাহাড়জুড়ে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।

সূত্রের খবর, কার্শিয়াংয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে গোথেলস স্কুলের মাঠে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সেখানে সরকারের বিভিন্ন নতুন জনমুখী প্রকল্পের সুযোগ-সুবিধা সরাসরি পাহাড়ের মানুষের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।

পাশাপাশি সরকারি পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথাও তুলে ধরা হবে।

এরপর কার্শিয়াংয়ের মন্টিভিট গ্রাউন্ডে একটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এটি প্রথম পাহাড় সফর হওয়ায় পাহাড়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হবে।

এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

পাহাড়ের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্পের প্রসার সহ প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা নিয়েই মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here