ইসলামপুর: হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আনন্দে মুখে হাসি ফুটল ১৩৯ জনের।
ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
ইসলামপুর তিস্তা পল্লী এলাকায় জেলা পুলিশ সুপারের দপ্তর সংলগ্ন কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
বিভিন্ন থানার মাধ্যমে উদ্ধার হওয়া মোট ১৩৯টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোবাইল মালিকরা।
পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তাঁরা ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
পুলিশের দাবি, আধুনিক প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ ভবিষ্যতেও চলবে















































